July 4, 2026, 5:18 pm

ময়মনসিংহে চুরি যাওয়া ১৩টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, August 13, 2025
  • 154 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ১৩টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার গফরগাঁও থানায় সাংবাদিকদের ব্রিফ করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরি হয়। পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চর মছলন্দ এলাকার আবুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং জাকারিয়া আলমকে আটক করে পুলিশ। পরে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া ১৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর