শারমিন খানম:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে বড়ো ব্যবধানে বিজয় অর্জনের পর ধানের শিষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি । জানা গেছে, শিল্পসমৃদ্ধ এই জেলার টেকসই উন্নয়ন ও জাতীয় পর্যায়ে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাকে মন্ত্রী করা সময়োপযোগী পদক্ষেপ হবে বলে মনে করছেন স্থানীয়রা। নির্বাচনে বিজয়ী হওয়ার পর রনি বলেন, এ বিজয় আমার একার নয়, গাজীপুরবাসীর। জনগণের রায়ই চূড়ান্ত।
আমি সবার প্রতিনিধি হিসেবে কাজ করব-যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, সবার জন্য সমানভাবে উন্নয়নের রাজনীতি করব। তিনি গাজীপুরকে আধুনিক, উন্নত ও মাদকমুক্ত নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন এবং মেট্রোরেল সম্প্রসারণ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগ, রেলগেটের ওপর ওভারপাস নির্মাণের মাধ্যমে যানজট নিরসন, শিল্পাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনার কথা তুলে ধরেন।