July 8, 2026, 8:44 pm

মওদূদী নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন

Reporter Name
  • আপডেট Saturday, November 1, 2025
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মওদূদীর ইসলাম পালন করি না। যারা মওদূদীর ইসলাম পালন ও চর্চা করে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় ইসলামকে ব্যবহার করে, তাদের থেকে সাবধান থাকতে হবে৷
শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মদীনার ইসলাম চর্চা করি, বিশ্বাস করি। নবী (সা.) ও সাহাবারা যে ইসলাম প্রচার করেছেন সে ইসলাম পালন করি। আওয়ামী লীগের অপরাধ নীতি থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ১৯৭১ ও ২০২৪ এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, যারা আমার নবীর (সা.) সাহাবাদের নাম নিয়ে ‘ব্যাভিচারী’ বলেন, যারা পূজা-রোজা এক বলে তাদের ভোট দেয়া জায়েজ না। যদি ঈমান ও ইসলামকে বাঁচাতে হলে জামায়াতকে ভোট দেয়া যাবে না। যার আকিদা সহীহ, যারা শার্ট-প্যান্ট পরেও আকিদা ঠিক রাখে তাদের ভোট দেয়া যাবে।
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী (পীর সাহেব জৈনপুরী), নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুবারকুল্লাহ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর