May 18, 2026, 10:23 pm

ভোলায় দেশি-বিদেশি অস্ত্রসহ ৬ মাদক কারবারি আটক

Reporter Name
  • আপডেট Monday, January 20, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ভোলায় ২ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকসহ ৬ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃতরা হলেন- মো. রাসেল (৪৪), পাভেল বিশ্বান (৪৮), গৌতম বনিক (৪৫), মো. লিটন (৫২), মো. মাহবুব (৩০) এবং পারুল বেগম (৪০। তারা সকলেই ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা। রবিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার মধ্যরাত ১টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের এর সমন্বয়ে ভোলার সদর থানাধীন মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিমপাড়া এবং গুইঙ্গারহাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা, ১ টি চায়নিজ কুড়াল, ১ টি চাপাতি, ১ টি ডেগার, ১ টি হকস্ট্রিক, ১ টি খুর, ২ টি দেশীয় অস্ত্র, ১৬৬ বোতল ফেনসিডিল, ৫ টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট, ২ টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ টাকা ৪ লাখ ৬২ হাজার ৬০ টাকাসহ ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত সকল আলমতসহ মাদক ব্যবসায়ীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর