July 9, 2026, 5:04 pm

“ভিশন-আরএফএল গ্রুপের জাতীয় বিক্রয় তালিকায় ৮ম স্থানে মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্স”

Reporter Name
  • আপডেট Monday, October 20, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ভিশন-আরএফএল গ্রুপ কর্তৃক আয়োজিত সাম্প্রতিক বিক্রয় কার্যক্রমের মূল্যায়নে ২০২৪-২৫ সালে মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্স সারাদেশের মধ্যে পণ্য বিক্রয়ে অষ্টম স্থান অর্জন করেছে।এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ব্যাপক সুনাম ও প্রশংসা কুড়িয়েছে। এই অর্জনে সোমবার (২০ অক্টোবর) দুপুরে টঙ্গীর খাঁ -পাড়া রোডে শো-রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম খান রাসেল জানান, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই এই সাফল্যের মূল শক্তি। তিনি আরও বলেন, “আমরা সর্বদা মানসম্মত পণ্য ও উন্নত সেবা প্রদান করার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবো।”
ভিশন-আরএফএল গ্রুপের কর্মকর্তারা জানান, সারাদেশের শতাধিক বিক্রয় প্রতিনিধির মধ্য থেকে বিক্রয় পরিসংখ্যান ও গ্রাহক সন্তুষ্টি বিবেচনা করে এই র‌্যাংকিং প্রকাশ করা হয়।
অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ী মহল এবং সাধারণ ক্রেতারা মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্সের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও একইভাবে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং এলাকার ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ভিশন আর এফ এল গ্রুপের সম্মানিত জিএম নাসির উদ্দিন, সিনিয়র সেলস ম্যানেজার মিথুন কুমার,মার্কেটিং অফিসার মজিবুল হকসহ শো-রুম ম্যানেজার ও স্টাফরা।
উল্লেখ্য, মেসার্স রওশন আরা ইলেকট্রনিক্স দীর্ঘদিন ধরে গৃহস্থালী ইলেকট্রনিক্স পণ্য বিক্রয়ের মাধ্যমে টঙ্গীর আউচ -পাড়া খাঁ -পাড়া এলাকার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর