October 3, 2026, 11:10 am

 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ

Reporter Name
  • আপডেট Sunday, March 8, 2026
  • 157 জন দেখেছে
ক্রীড়া ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের জমজমাট ফাইনালে আজ মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। তৃতীয়বারের মতো শিরোপা জিতে নতুন বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্য টিম ইন্ডিয়ার। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমান দুইবার করে শিরোপা জয়ের রেকর্ড রয়েছে ভারতের। অন্যদিকে দ্বিতীয়বার ফাইনাল খেলতে নামা নিউজিল্যান্ডের লক্ষ্য- প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে শিরোপা নির্ধরণী ম্যাচটি।
গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলো এবং সুপার এইট পর্বে তিন ম্যাচ খেলে ২টিতে জয় পায় ভারত। সুপার এইটে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে নাম খেলায় টিম ইন্ডিয়া। সেমিতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে তৃতীয়বারের মত ফাইনালে উঠে ভারত।
২০০৭ সালে প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছিল ভারত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা ঘরে তুলে টিম ইন্ডিয়া।
২০১৪ সালেও শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু ফাইনালে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে যায় তারা। এরপর দশ বছর পর গেল বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। কিন্তু ঐ ফাইনালে আর ভুল করেনি তারা। ওয়েস্ট ইন্ডিজের মাঠ ব্রিজটাউনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারায় ভারত। দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড স্পর্শ করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড ২০১০ ও ২০২২ সালে এবং ওয়েস্ট ইন্ডিজ ২০১২ ও ২০১৬ সালে শিরোপার স্বাদ নিয়েছিল। তবে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে কখনও হারাতে পারেনি ভারত। তিন ম্যাচের সবগুলোই জয় পায় নিউজিল্যান্ড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর