August 25, 2026, 3:17 am

ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: ওবায়দুল কাদের

Reporter Name
  • আপডেট Friday, June 28, 2024
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের ৭১-এর পরীক্ষিত বন্ধু। আজ শুক্রবার (২৮ জুন) সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না। আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের অন্যান্য সব সহযোগী সংগঠন অনুষ্ঠানমালা আয়োজন করবে।’
দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহŸান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনি অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‌্যালিতে সভাপতিত্ব করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর