May 15, 2026, 9:02 am

ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • আপডেট Thursday, July 25, 2024
  • 75 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের ছেলে শাফিন আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে মারা যান। তার ভাই হামিন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানান।
শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের সদস্য ছিলেন। দলের বেজ গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন। ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এছাড়া বেশকিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে তার গান রয়েছে। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার বাবা সুরকার কমল দাশগুপ্ত। ছোট বেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়।
বাবার কাছে মাঝে মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুলগীতি। এরপর বড় ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সংগীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডদলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সেই সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম।
২০১০ সালের ১২ জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ছাড়েন শাফিন আহমেদ এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন। এ দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন (গিটার), শাহিন (গিটার), সুমন (কি-বোর্ড), উজ্জ্বল (পার্কিশন), শামস (বেজ গিটার) ও রূমি (ড্রামস)। পরে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর