July 4, 2026, 6:02 pm

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, January 12, 2025
  • 72 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কামরুল ইসলাম খান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে। কাশিমপুর থানার ভবানীপুর গ্রামের মৃত মজলিস খানের ছেলে। শনিবার টঙ্গী পূর্ব থানা পুলিশ টঙ্গীর শৈলারগাতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার শৈলার গাতি এলাকায় অভিযান চালিয়ে আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়। তিনি জিএমপির গাছা থানার বৈষম্যবিরোধী একটি হত্যা মামলার আসামি ও গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে গাছা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলা থাকায় তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর