July 9, 2026, 3:56 pm

বৈশ্বিক মন্দায়ও বাংলাদেশের অর্থনীতি স্বস্তিদায়ক: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, December 8, 2023
  • 118 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর :: বৈশ্বিক মন্দায়ও বাংলাদেশের অর্থনীতি স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ অসামান্য সাফল্য অর্জন করেছে। আগামীতে আমাদের যেই স্বপ্ন রয়েছে তা পূরণে সম্ভাবনাও রয়েছে। বিশ্ব এখন বিরাট অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ধাক্কা অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লেগেছে। কিন্তু তারপরেও অনেক ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে রয়েছে।
দীপু মনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর