স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) উপজেলা মিলনায়তন কক্ষে বোয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো.শওকত আলী, বোয়েসেলের মহাব্যাবস্থাপক আব্দুল হালিম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকতা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারসহ বোয়েসেলের বিভিন্ন কর্মকর্তাগণ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।