October 12, 2026, 10:58 am

বেতন বৃদ্ধির দাবিতে এসকেএফ ওষুধ কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Tuesday, August 27, 2024
  • 132 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় বেতন বৃদ্ধিসহ ১৪ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন এসকেএফ বাংলাদেশ লিমিটেড ওষুধ কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা।
শ্রমিকরা জানান, টঙ্গী পশ্চিম থানার কাঁঠালদিয়া এলাকায় অবস্থিত এসকেএফ বাংলাদেশ লিমিটেড ওষুধ কারখানার দেড় হাজার শ্রমিক মধ্যাহ্ন বিরতির পর বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে সড়ক অবরোধ করেন। বেতন বৃদ্ধিসহ ১৪ দফার মধ্যে ডিজিএম (প্ল্যান্ট) রিপন সাহা রায়কে চাকরি থেকে অব্যাহতির দাবিও জানান তারা। গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, দাবিদাওয়া নিয়ে আলোচন চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর