July 9, 2026, 7:56 pm

বেক্সিমকোর গাড়ি থেকে ইয়াবা উদ্ধার করলেন শিক্ষার্থীরা

Reporter Name
  • আপডেট Wednesday, August 14, 2024
  • 98 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি কাভার্ডভ্যান থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকার সড়ক‌ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাভার্ডভ্যানটির হেলপারকে আটক করে গজারিয়া থানায় সোপর্দ করেন শিক্ষার্থীরা। আটক হেলপারের নাম সোহাগ (২৩)। তিনি নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের জেল হকের ছেলে।
শিক্ষার্থীরা জানান, গত কয়েক দিনের মতো আজও সকাল থেকে শিক্ষার্থীরা মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন। দুপরে চট্টগ্রাম থেকে টঙ্গীগামী একটি কাভার্ডভ্যানকে থামানো হয়। এতে তল্লাশি করা হলে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গজারিয়া থানা পুলিশের (তদন্ত) এটিএম আক্তারুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সোহাগ ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেছেন। জব্দ করা কাভার্ডভ্যান আমাদের হেফাজতে আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর