July 9, 2026, 10:06 am

বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আ.লীগের শোক

Reporter Name
  • আপডেট Friday, March 1, 2024
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর বেইলি রোডে বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন। আজ শুক্রবার (১ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে শোক প্রকাশ করেন তিনি।
শোক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিহত সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ শোকসন্তপ্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান তিনি। এই অগ্নিকাণ্ডের ঘটনা সঠিক তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর