August 25, 2026, 11:18 am

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মৎস্যজীবী দলের শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • আপডেট Thursday, December 14, 2023
  • 111 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল শ্রদ্ধা জানায় দলটি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, মৎস্যজীবীদলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া, য্গ্মু আহ্বায়ক কবির উদ্দিন মাস্টার, মো. হান্নান মল্লিক, মো. জহিরুল ইসলাম বাশার, সদস্য মোহাম্মদ রিপন, মিরপুর থানা মৎস্যজীবী দলের সভাপতি বশির, দারুস সালাম থানার সভাপতি মো. সহিদসহ আরও অনেকে। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর