August 25, 2026, 10:49 am

বিসিবিতে কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ

Reporter Name
  • আপডেট Tuesday, April 15, 2025
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আজ মঙ্গলবার হঠাৎই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি ইউনিট অভিযান চালিয়েছে। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে দুদক। দুদকের ঢাকা কার্যালয় থেকে আজ একটি বিশেষ টিম অভিযান চালায় বিসিবিতে। এরপর বিসিবিতে তারা শুরু করেছেন এ অনুসন্ধান।
জানা গেছে, মূলত পুরোনো নথিপত্র খতিয়ে দেখতেই এই অভিযান চলছে। বিষয়টি জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। পাশাপাশি কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রির অভিযোগ আছে নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্ট বিভাগের বিরুদ্ধে বলে জানিয়েছে দুদক। সবশেষ বিপিএলে টিকিট বিক্রি থেকে সব মিলিয়ে সোয়া ১৩ কোটি টাকা আয় করেছে বিসিবি।
এছাড়া সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নামে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং ক্রিকেট বোর্ডে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর