May 30, 2026, 10:35 pm

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টঙ্গীতে র‌্যালী ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Thursday, October 5, 2023
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: “কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। একজন মানুষের জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
এ শিক্ষক দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। অধ্যক্ষ মো: মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো: মজিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এছাড়াও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, আবু জাফর আহমেদসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর