July 4, 2026, 5:20 am

বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রেসব্রিফিং

Reporter Name
  • আপডেট Thursday, January 30, 2025
  • 88 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: ইজতেমা উপলক্ষে আজ বৃহস্পতিবার শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান মহোদয়ের সভাপতিত্বে প্রেসব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিংএ বিশ্ব ইজতেমার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত সকল সদস্যবৃন্দকে করণীয় ও বর্জনীয় সম্পর্কে অবহিত করে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রত্যেককে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। এছাড়াও তিনি বলেন, এবারের ইজতেমায় ওয়াচ টাওয়ার থাকবে ১৬টি। ৫ সেক্টরে ভাগ করে নিরাপত্তা ছক করা হয়েছে। পুরো ইজতেমা মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। ২০টি মোবাইল পার্টি, ২০টি চেকপোস্ট থাকবে। ড্রোন ও হেলিকপ্টার টহল থাকবে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ ও বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর