August 25, 2026, 3:19 am

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

Reporter Name
  • আপডেট Thursday, February 1, 2024
  • 139 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের নাম আব্দুস সাত্তার (৭০)। তিনি নেত্রকোণা সদর থানার কুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মরদেহের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার সকালে বমি হলে তাৎক্ষণিকভাবে আব্দুস সাত্তারকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর