এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন জায়গা থেকে বিমানবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ডিএমপির বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ তাসলিমা আক্তার বিষয়টি এক নিশ্চিত করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিমানবন্দর গোল চত্বর, পার্কিং এরিয়া, ছাপরা মসজিদ, রেল স্টেশন, কাওলাসহ অন্যান্য এলাকা থেকে বিদেশগামী বিভিন্ন যাত্রী, পথচারীদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করাকালে ৬ জন পেশাদার ছিনতাইকারী যার মধ্যে ১.ইসমাইল হোসেন (৩২) ২. সাইদুল ইসলাম (৩২) ৩.আরিফ হোসেন (২৩), ৪. শামীম হোসেন (১৮) ৫. জনি মোল্লা (৩২),৬.রানা (২১) দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে (ক্যাব কোটে) প্রেরণ করলে, নির্বাহী ম্যাজিস্ট্রেট শুনানি শেষে আসামিদের ১৫ দিনের কারাদণ্ড সাজা দেন এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও বিমানবন্দর থানা এলাকায় অভিযান চলমান আছে।