স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর ব্যাংকের মাঠ এলাকা থেকে মাদক সম্রাজী ও ২০টি মাদক মামলার আসামি মমেলা বেগম (৪০)সহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মমেলা বেগম টঙ্গীর ব্যাংকের মাঠ মাদক বস্তির জাহাঙ্গীর আলমের স্ত্রী। গ্রেফতার অপর নারী দুলেনা বেগম (৪৫) একই এলাকার চুন্নু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হিমারদীঘি ব্যাংকের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০ মামলার আসামি মাদক সম্রাজী মমেলাকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। একই সময় তার সহযোগী দুলেনা বেগমকে চার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম গণমাধ্যমকে বলেন, কুখ্যাত মাদক সম্রাজী মমেলাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে মমেলার নামে মাদক আইনে ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক অবস্থান মাদকের কারবার করে আসছিল।