August 24, 2026, 5:57 am

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে ইইউ’র উদ্বেগ, একমত যুক্তরাষ্ট্রও

Reporter Name
  • আপডেট Monday, November 6, 2023
  • 127 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: বাংলাদেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ধরপাকড়ের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও বোরেলের টুইটের সঙ্গে একমত পোষণ করেন। রোববার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই নিন্দা জানান ইইউ’র পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেল। এর আগে রোববার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধীদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বেগ জানান জোসেফ বোরেল। একই সঙ্গে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছিলেন তিনি।

জোসেফ বরেলের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আজ সোমবার জোসেফ বোরেলের দেয়া ওই টুইট পোস্ট করে যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের অফিসিয়াল এক্সে লিখেছে ‘আমরাও একমত।’

উল্লেখ্য,গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফায় সংঘর্ষ হয় পুলিশের। এতে এক পুলিশ সদস্য এবং যুবদলের এক নেতা নিহত হন। আর সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় মহাসমাবেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর