August 11, 2026, 9:09 pm

বিয়ে করলেন ‘আলো আসবেই’ অ্যাডমিন সোহানা সাবা, পাত্রের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক::
  • আপডেট Tuesday, August 11, 2026
  • 25 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: আবারও বিয়ে করেছেন অভিনেত্রী সোহানা সাবা। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। তিনি রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন সোহানা সাবা। সংবাদমাধ্যমকে তিনি জানান, দেড় বছরের বেশি সময় আগে পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোহানা সাবার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বামী ফয়সাল সামাদের একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ফয়সাল সামাদকে দেখা যাচ্ছে।
ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। নির্ঝর নামের এক ফেসবুক ব্যবহারকারী একাধিক ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ওবায়দুল কাদের তার 01796 ডিজিটের নাম্বার দিয়ে সব চেয়ে বেশি যোগাযোগ করেছিলেন অভিনেত্রী সোহানা সাবার সাথে। সোহানা সাবা ছিলেন আলো আসবেই গ্রুপের এডমিন। সেই সময়ে সোহানা সাবার সাথে সব চেয়ে বেশি যোগাযোগ ছিল বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল সামাদের। এছাড়াও তৎকালীন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, হাসান মাহমুদ, ডা. আব্দুন নূর তুষারসহ আলো আসবেই গ্রুপের অন্য সদস্যরা নিয়মিত যোগাযোগ করতেন সোহানা সাবার সাথে। পহেলা আগস্টে বিটিভি পরিদর্শনে যান শিল্পীরা। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী সোহানা সাবাসহ আরো অনেকে। গত ২২শে জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ফয়সাল সামাদ। এই ফয়সাল সামাদ এবং অভিনেত্রী সোহানা সাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর