July 9, 2026, 8:46 am

বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, June 30, 2025
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরও দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ সোমবার (৩০ জুন) বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি-২০২৫ পালন করছে। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে বিমান সদরের পরিচালকরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটসমূহেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুন সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর