October 12, 2026, 10:12 am

বিমানবাহিনী প্রধানের সঙ্গে ভারতীয় বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Tuesday, February 27, 2024
  • 151 জন দেখেছে

নিজস্ব  প্রতিবেদক :: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভারতীয় বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এর আগে, ভারতীয় বিমান বাহিনী প্রধান সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পরিদর্শন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান তিন সদস্যের প্রতিনিধি দলসহ সোমবার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর