October 12, 2026, 10:55 am

বিপিএল শুরু ২৬ ডিসেম্বর, ফাইনাল ২৩ জানুয়ারি

Reporter Name
  • আপডেট Tuesday, December 2, 2025
  • 175 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: বিপিএলের আগামী আসরের শুরু হবে ২৬ ডিসেম্বর। ফাইনাল দিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে পর্দা নামবে আগামী ২৩ জানুয়ারি। আসরের ভেন্যু তিনটি- সিলেট, চট্টগ্রাম ও ঢাকা। টুর্নামেন্টের সব মিলিয়ে ম্যাচ হবে ৩৪টি। বিপিএলের ১২তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আজ বিসিবি। সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের বিপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট থেকে বিপিএল পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখান থেকে পরে ফিরবে ঢাকায়।
এলিমিনেটর হবে ১৯ জানুয়ারি। একই দিন হবে প্রথম কোয়ালিফায়ারের খেলা। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। আর ফাইনাল দিয়ে আসর শেষ হবে ২৩ জানুয়ারি। এই ম্যাচগুলোর ভেন্যু ঢাকা। এই পর্বের জন্য থাকছে রিজার্ভ ডে। এবারের বিপিএল হবে ৬টি দল নিয়ে। শিরোপা জন্য লড়াই করবে ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর