স্টাফ রিপোর্টার :: পূবাইলে বিনা নোটিশে খ্রিষ্ট ধর্মের অনুসারীদের বাড়ি ঘর ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত কাউন্সিলর নজরুল ইসলাম বিকির বিরুদ্ধে। এলাকা ঘুরে জানা যায় গত ১৯ জানুয়ারী গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বহিষ্কৃত বি এন পি নেতা নজরুল ইসলাম বিকি সরকার কর্তৃক বরখাস্ত হওয়ার পরও স্থানীয়ভাবে তার দলবল নিয়ে ৪১ নং ওয়ার্ডের বাড়ি এলাকার জিবন পালমা এবং রবি পালমার বাড়ির সীমানা প্রাচীর রাস্তা করার নাম করে তাদের বাঁধা উপেক্ষা করে জোরপূর্বক ভেঙে ফেলে।এসময় বাড়ির মালিক জিবন পালমা ও রবি পালমার চাচা বেঞ্জামিন কাউন্সিলরের কাছে সীমানা প্রাচীর সড়িয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ করলে তা না শুনে উল্টো তাকে লাঞ্চিত করার অভিযোগ করে,এবং তার ভাড়াটিয়া রনি বিশ্বাসে মোবাইলে ভিডিও ধারণ করলে তাকেও লাঞ্ছিত করে ও মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে বাধ্য করেন।
এদিকে সাবেক কাউন্সিলরসহ তার লোকজন সীমানা প্রাচীর ভাঙ্গার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ভুক্তভোগী জানান গত ৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পর সারাদেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের কে অপসারণ করে একটি প্রজ্ঞাপন জারি করার পরও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি এলাকায় বিচার সালিশ থেকে শুরু করে সকল উন্নয়নমূলক কর্মকান্ড তার মাধ্যমে হবে বলে প্রচার প্রচারণা করে যান,যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময় কাউন্সিলর নির্বাচিত হয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের খুবই ঘনিষ্ঠজন হিসাবে মহানগরে বিচরন করেন।
এমনকি গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের ছবির সাথে নিজের ছবি দিয়ে বিলবোর্ড তৈরি করেন,গুঞ্জন রয়েছে ১৯ জুলাই উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর জাহাঙ্গীরের নেতৃত্বে হামলার করার সময় কাউন্সিলর বিকি ও তার সঙ্গে অংশ নেন। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর পর বিকি তার রুপ পরিবর্তন করে বি এন পি হয়ে যান বহিস্কৃত কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকির মোবাইলে একাধিকবার ফোন দিযেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে পুবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন বকুল বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় কমিটি নজরুল ইসলাম খান বিকি কে বিএনপি থেকে বহিষ্কার করেন এখনো তার বহিষ্কৃরাদেশ প্রত্যাহার করেনি।