July 9, 2026, 11:14 am

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Saturday, March 2, 2024
  • 157 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম মহানগর উত্তর। শনিবার (২ মার্চ) সকাল ৮টায় মিরপুর-১০ গোলচত্বর থেকে মিছিলটি শুরু করে কাজীপাড়া মেট্রোস্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জামায়াতের মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, এই সরকার ভোটের সময় চুরি করা টাকা ওঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা পারলে ২০২৩ সাল থেকেই দাম বাড়িয়ে ফেলে। এদের প্রতিহত করতে আমরা রাজপথে আছি।
বিক্ষোভে নেতৃত্ব দেন, দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা ও ডা.ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াসিন আরাফাত, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সালাহ উদ্দিন, আসাদুজ্জামান ও আ.রহিম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর