July 9, 2026, 8:45 am

বিজয়কে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, September 26, 2024
  • 86 জন দেখেছে

গত ৫ আগস্টের বিজয়কে অর্থবহ করতে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কাফরুলে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জামায়াত আমির বলেন, জামায়াতের মেইন সাবজেক্ট হচ্ছে মানবতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা। তাই মানবতাকে টুকরা টুকরা না করে যেকোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ‘আমরা কাউকে বোকা মনে করি না, বরং তারা দাওয়াত গ্রহণের মাধ্যমে নিজের গন্তব্য ঠিক করে নিতে পারবে। আল্লাহ তায়ালা মানুষের কর্মের প্রকৃত মালিক। আর মানুষের কর্তব্য হচ্ছে কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা। মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দল-ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দল-মত-নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য।
সে ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে। যা আর চলতে দেওয়া যায় না, বরং তা পাল্টানোর সময় এসে গেছে। আর এ জন্য আমাদের অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসা দরকার। মূলত যে জড়সড় হয়ে চলে, সে নিজের জন্য যেমন বোঝা, ঠিক তেমনি পরিবার ও সমাজের জন্যও বোঝা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লস্কর মুহাম্মদ তাসলিম ও মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, শাহ আলম তুহিন, মজলিসে শুরা সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, আব্দুল মতিন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর