October 8, 2026, 8:38 pm

বিজয় মাস উপলক্ষে টঙ্গীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, November 28, 2025
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিজয় মাস ডিসেম্বর উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে টঙ্গীর চেরাগআলী কাদেরিয়া মাঠে খেলার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক রাতুল আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি রাতুল আহমেদ ভূইয়া বলেন, ক্রীড়া যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিজয় মাসে এমন আয়োজন নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানান।
টুর্নামেন্টে বিভিন্ন এলাকার কয়েকটি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচটি ছিল দর্শকনন্দিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে আছেন নাহিদ হক রাহুল, শাবাব রহমান সিজান,রাজিব তালুকদার, মো.নূর নবী। তারা জানান,আগামী কয়েকদিনব্যাপী এই খেলা চলবে এবং ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর