July 9, 2026, 10:10 am

বিএনপি ভোটে এলে আমরা সংলাপে রাজি: সালমান এফ রহমান

বিজয় বাংলা নিজউ ডেস্ক
  • আপডেট Wednesday, July 5, 2023
  • 108 জন দেখেছে

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপি নির্বাচনে এলে আমরা সংলাপ করতে রাজি আছি। ওরা ডায়ালগ করবে কেয়ারটেকার সরকার কিভাবে হবে। কেয়ারটেকার সরকার তো হবে না। আমরা তো সেটা বলে দিয়েছি। সংবিধান হয়ে গেছে, আইনটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আমরা ডায়ালগ করতে পারব না।

বুধবার নগরীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, যখন বিএনপি বলবে আমরা ইলেকশনে অংশ নিতে রাজি আছি আমরা অংশগ্রহণ করব; কিন্তু এ গ্যারান্টি দিতে হবে যে আমাদের ইলেকশন ফ্রি করার জন্য এটা দরকার, ওটা দরকার- ওই কথাগুলো বলার জন্য আমরা কিন্তু প্রস্তুত আছি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তারপর যদি ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হয়, ডাকেন, ওটা নিয়ে যদি কথা বলতে চান, আমাদের কথা বলতে কোনো আপত্তি নেই। আমরা ডায়ালগ করতে রাজি আছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর