July 4, 2026, 1:41 pm

বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • আপডেট Thursday, January 9, 2025
  • 81 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী :: বিএনপি কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতিমূলক সভা করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার টঙ্গীর বড় দেওড়া এলাকায় টঙ্গী রিপোর্টাস ক্লাবে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, নূরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকার, মো: সোহেল সিদ্দিকী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও নূরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের আহ্বায়ক পীরজাদা মো: নোয়াব আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে টঙ্গীর চেরাগআলী দত্তপাড়া এলাকায় নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবীতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর রহমান রনির, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন আহমেদ, বিএনপি নেতা হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, দীর্ঘ ২০ বছর যাবৎ কারারুদ্ধ হয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার। তিনি আওয়ামী লীগ সরকার আমলে যড়যন্ত্রের স্বীকার হয়ে কারাবরণ করছেন। আগামী ১১ জানুয়ারি শনিবার নূরুল ইসলাম সরকারের মুক্তির লক্ষ্যে টঙ্গী সরকারি কলেজের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর