May 18, 2026, 10:24 pm

বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • আপডেট Saturday, January 11, 2025
  • 154 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: কারাবন্ধি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টঙ্গীতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি নেতা-কর্মীরা। নূরুল ইসলাম সরকার মুক্তিপরিষদের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গাজীপুর মহানগরীর প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুল ইসলাম সরকারের বড় ভাই বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি নেতা সালাহউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, নুরুল ইসলাম সরকারের ছেলে শাহানুর ইসলাম রনি, নূরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, নুরুল ইসলাম সরকার মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজির আহমেদ, টঙ্গী পশ্চিম থানার বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা,গাজীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, হুমায়ুন কবির রাজু,মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সাজু, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল শিকদার বসু, শেখ আলেক, নূর মোহাম্মদ, যুবদল নেতা জসীমউদ্দীন ভাট,বিএনপি নেতা ফারুক হোসেন খান,  53নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সাদেক হোসেন, সৌমিক সরকার,নাজমুল হোসেন মন্ডল, শেখ মো সুমনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশ শেষে দুপুর ১২টায় নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী সরকারি কলেজ গেইটে এসে শেষ হয়।
উল্লেখ্য, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার প্রায় ২ দশকের বেশি সময় ধরে কারাগারে বন্দি রয়েছেন। ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের পরিবার ও বিএনপির নেতাকর্মীরা তার মুক্তি দাবি করে নানা কর্মসূচি পালন করে আসছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর