July 4, 2026, 5:44 pm

বিএনপি নেতা গাজী সালাহউদ্দিনের পিতার মৃত্যুতে গাজীপুর মহানগর তাঁতীদলের শোক প্রকাশ

Reporter Name
  • আপডেট Sunday, August 17, 2025
  • 186 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের পিতা বীর মুক্তিযোদ্ধা, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব গাজী আব্দুল লতিফ আজ রবিবার (১৭ আগস্ট) ভোর ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রোববার বাদ যোহর উত্তর আরিচপুর গাজী বাড়ি শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এড. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব জাহিদ নিপু, গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, সদস্য সচিব তাজউদ্দিন তাজু, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি অধ্যাপক বশির আহম্মেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর