October 12, 2026, 10:11 am

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও স্বপনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name
  • আপডেট Friday, November 3, 2023
  • 139 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কনস্টেবল হত্যা মামলায় আজ বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল। অপরদিকে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর না করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই দিন বিকালে গুলশান থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়। পুলিশ হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর