July 9, 2026, 10:58 am

বিএনপির সঙ্গে ইইউ’র নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের বৈঠক

Reporter Name
  • আপডেট Wednesday, December 27, 2023
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির সঙ্গে বৈঠক করেছে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)- এর নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দল আজ বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ৩ টায় ভার্চুয়ালি এ বৈঠক শুরু হয়। এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটি সদস্য আব্দুল মঈন খান। অন্যদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানসহ ৬ সদস্য। ভার্চূয়ালি এ বৈঠক ৪টা ১০ মিনিটে শেষ হয়।
এর আগে দুপুর ১২টা সিলেটের একটি হোটেলে বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী বৈঠকে অংশ নেন।
এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেছেন ইইউ প্রতিনিধি দল। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চট্টগ্রাম উত্তর বিএনপির সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান ও বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর