July 9, 2026, 10:10 am

বিএনপির আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারাগাছ বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, June 29, 2025
  • 78 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও জনসাধারণের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকালে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আহমুদুল কবির খান নাঈমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশরাফী হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, মেজবাহ উদ্দিন, কাজী মাহবুব হাসান সবুজ, উপজেলা মহিলা দলের সভাপতি রহিমা বেগম, নেছার উদ্দিন নুহু, মাসুম বিল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- শেখ হাসিনা ভোট চুরি করে সরকার গঠন করেছিল। মানুষের অধিকার হরণ করে, এ দেশের মাটি ও মানুষকে ধ্বংসের দিকে ফেলে দিতে চেয়েছিল। এ দেশের মানুষ তাদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন।
তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং তার গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই আগামীর পথচলা নির্ধারণ করতে হবে। আলোচনা সভা শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর