July 6, 2026, 9:29 pm

বিএনপিতে যোগ দিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৪ জন সাবেক কর্মকর্তা

Reporter Name
  • আপডেট Sunday, September 10, 2023
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপিতে যোগ দিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর ২৪ জন সাবেক কর্মকর্তা। রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন তারা। এসময় লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিতে যোগ দেয়া কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর ১৮ জন ও নৌবাহিনীর দুজন এবং বিমানবাহিনীর ৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল  (অবঃ) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অবঃ) কোরবান আলী, মেজর (অবঃ) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, লে. (অব.) ইমরান,  নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও  কমোডর (অবঃ) মোস্তফা সহিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফুকুল ইসলাম। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর