দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার (৩০ মে) অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দীকীর সাথে বৈঠককালে অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক সহকারী মন্ত্রী সিনেটর টিম আয়ার্স এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সহকারী মন্ত্রী টিম আয়ার্স বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে উচ্চপর্যায়ের বাণিজ্য বিষয়ক প্রতিনিধিদলের সফরের ওপরও গুরুত্বারোপ করেন।
সেমিনারে অস্ট্রেলিয়ার বাজার আকৃষ্ট করার লক্ষ্যে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশের রফতানিযোগ্য কতিপয় সম্ভাবনাময় খাত যেমন: পাট ও পাটজাতদ্রব্য, চামড়া, গার্মেন্টস ও টেক্সটাইল এবং প্লাস্টিক শিল্পকে তুলে ধরা হয়। এসময় এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ড. যশোদা জীবন দেবনাথ ও সেক্রেটারি জেনারেল ড. আলমগীর দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ উদ্যোগ ও অংশীদারীত্বের ওপর গুরুত্বারোপ করেন। ওই সেমিনারে নিউসাইথ ওয়েলসের ক্ষুদ্রশিল্প ও বহুসংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্টিফেন ক্যাম্পার এমপি, শিল্প বিষয়ক মন্ত্রী সফি কটসিস এমপি, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক বিভাগের দক্ষিণ ও মধ্য এশীয় সহকারী সচিব ব্রুস সত্তর, অস্ট্রেলিয়ান ফ্যাশন কাউন্সিলের প্রধান নির্বাহী, বিভিন্ন চেম্বার্স, অস্ট্রেলিয়ার বাণিজ্য সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ১২০ জন উপস্থিত ছিলেন।
এদিকে, এফবিসিসিআইয়ের প্রতিনিধিদলের সাথে একই দিনে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ারের অফিসে প্রিমিয়ার ক্রিস মিনস এবং কাস্টমার সার্ভিস ও ডিজিটাল গভণমেনট বিষয়ক মন্ত্রী জিহাদ ডিবের সাথে বৈঠক করেন। এ সময় হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী ও কনসাল জেনারেল শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।