July 10, 2026, 1:54 am

বাগেরহাটে ২০ লাখ জাল নোট ও সরঞ্জামসহ এক ব্যক্তি আটক

Reporter Name
  • আপডেট Friday, March 15, 2024
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট :: বাগেরহাটে ২০ লাখ টাকার জাল নোট ও বিপুল পরিমান জাল নোট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দশানী এলাকার গফুর প্লাজায় অভিযান পরিচালনা করে জাল নোট কারবারি ফয়সাল ইউনুসকে (৩৫) আটক করা হয়। এ সময় তার ভাড়া ঘরের কক্ষ থেকে এক হাজার, পাঁচশত ও দুই শত টাকা মানের ২০ লাখ জাল টাকাসহ নোট তৈরির মেশিন ও বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক জাল নোট কারবারি ফয়সাল ইউনুস বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের বারোদাড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, রমজানের ঈদকে সামনে রেখে চার মাস আগে জাল নোট কারবারি ফয়সাল ইউনুস শহরের দশানী এলাকার গফুর প্লাজার ৬ তলায় একটি ফ্লোর ভাড়া নিয়ে মেশিনের সাহায্যে বিপুল পরিমান জাল নোট তৈরি করছে এমন খবর আসে জেলা গোয়েন্দা পুলিশের কাছে।
তিনি আরও বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে জাল নোট কারবারি ফয়সাল ইউনুসকে আটক করা হয়। এসময়ে তার বাসা থেকে এক হাজার, পাঁচশত ও দুই শত টাকা মানের ২০ লাখ জাল টাকাসহ জাল নোট তৈরির মেশিন ও বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর