July 4, 2026, 4:29 pm

বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে: দুলু

Reporter Name
  • আপডেট Tuesday, August 19, 2025
  • 56 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সময় এখন গণতন্ত্রে ফিরে আসার। বাংলাদেশের গণতন্ত্র কখনই খুব একটা মসৃণ ছিল না। এই দেশে বাকশালী মনোভাবা সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। আজ মঙ্লবার (১৯ আগস্ট) নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
তিনি বলেন, বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। উপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রে ফিরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা দরকার। নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই আবার নির্বাচনও চাই। আর এ নির্বাচন যদি যথাযথ সময়ে না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে।
সকাল সাড়ে ১১টার দিকে নাটোর শহরের কানাইখালি প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে সভাপত্বি করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার। সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ব্যাপারী প্রমুখ। এর আগে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে থেকে একটি বিশাল র‌্যালি বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর