July 9, 2026, 5:04 pm

বাউবিতে এমবিএ প্রোগ্রামের কারিকুলাম উপস্থাপন ও চূড়ান্তকরণ নিয়ে কর্মশালা

Reporter Name
  • আপডেট Wednesday, February 7, 2024
  • 123 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত বাউবির স্কুল বিজনেসের এমবিএ প্রোগ্রামের কারিকুলাম উপস্থাপন ও চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালা মঙ্গলবার ও বুধবার বাউবির ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় রিসোর্সপার্সন হিসেবে ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল ও স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।
কর্মশালায় আইকিউএসির পরিচালক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মোঃ মঈনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। কর্মশালায় স্কুল অব বিজনেস এর বিভিন্ন স্তরের শিক্ষকগণ অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর