July 9, 2026, 4:19 pm

বাউফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, November 11, 2025
  • 92 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৫-২৬ মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ জনাব মোঃ মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা, বাউফল, পটুয়াখালী। প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড সবজি, উফশী সবজি, গম, সরিষা, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি, ফেলন, বোরো উফশী ও বোরো হাইব্রিড ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা প্রণোদনা পেয়ে নতুন উদ্যমে আবাদে অংশগ্রহণ করবেন এবং উপজেলার ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফল, পটুয়াখালী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর