August 23, 2026, 10:20 pm

বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

দৈনিক বিজয়বাংলা ডেস্ক ::
  • আপডেট Tuesday, September 24, 2024
  • 107 জন দেখেছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়। গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি।
বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধিদল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হচ্ছে। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ নানান ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর