নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ১৫ জানুয়ারি ১০ টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় কমিশনের চেয়ারম্যান, সম্প্রতি পিএসসি কর্তৃক গৃহীত নানা কার্যক্রম ও সংস্কার সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করেন। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক পিএসসি’র বিভিন্ন সংস্কার ও গতিশীলতার বিষয়ে উচ্চ প্রশংসা করেন।
আগামী পাঁচ বছর পিএসসি’র কী কী সংস্কার ও পরিবর্তন আনা হবে সে বিষয়ে মাননীয় চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলোচনা করেন। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিজ্ঞ সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস পিএসসি’র রূপান্তর পরিকল্পনা ও কৌশলগত পরিকল্পনা বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন।
সারা কুক বাংলাদেশ সরকারী কর্ম কমিশনকে একটি আধুনিক ও গতিশীল মর্যাদাপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সচিব মহোদয় উপস্থিত ছিলেন।