July 8, 2026, 11:31 am

বাংলাদেশের মানুষ ধানের শীষ মার্কায় ভোট দেয়ার জন্য পেক্ষা করছে : দুলু

Reporter Name
  • আপডেট Friday, November 14, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল ঘোষণা দিয়েছেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তাকে অভিনন্দন জানাই, তাকে স্বাগতম জানাই। আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নাটোর সদরের ৫ নম্বর হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলী বাজার প্রাঙ্গণে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। মানুষ নির্বাচন চায় কিন্তু নির্বাচন হবে বললেই হবে না আগামী ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। কারণ মানুষ আর অপেক্ষা মানছে না। তারা নির্বাচনে জন্য, ২২ বছর ধরে অপেক্ষায় বসে আছে ।’
সরকারকে অনরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করতে চাই, আপনি নির্বাচন কমিশনকে বলে দেন যেন আগামী ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনের সিডিউল তারিখ ঘোষণা করে দেয়। কারণ এই নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে মানুষের অপেক্ষার লাঘব হবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলমসহ বিএনপির নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর