নিজস্ব প্রতিবেদক, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। দীর্ঘ নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির বিজয় যখন আসন্ন, তখনই ঘটে ইতিহাসের নিকৃষ্টতম সেই হত্যাকাণ্ড। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে। নিজেদের পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী ওই নিধনযজ্ঞ চালায়; তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর যেন বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে- তা নিশ্চিত করা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় আলোচনা সভা উপস্থিত ছিলেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আব্বাস আলী, কলেজ সমন্বয়ক মনজুরুল হক, শিক্ষক প্রতিনিধি হাজী মো. আলতাফ হোসেন, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মো. আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, সুরুজ্জামান সরকার, গোলজার হোসেন আকন্দ, মাও. আবুল কাশেম, হাবিবুর রহমান বিএসসি, সায়েদুল রহমান, মো. বেলাল হোসেন, মাও. খায়রুল ইসলাম মল্লিক, মোসা: নাসরিন আক্তার খানম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা খায়রুল ইসলাম মল্লিক ।