June 1, 2026, 8:28 pm

বরিশালে হাতপাখার প্রার্থীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ::
  • আপডেট Monday, June 12, 2023
  • 115 জন দেখেছে

বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার (১২ জুন) দুপুর সাড়ে বারোটায় বরিশাল নগরীর চৌমাতা নবগ্রাম রোডের সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।  এ ঘটনায় পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ফয়জুল করিম। ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন বরিশালের পুলিশ কমিশনার। এদিকে হামলার প্রতিবাদে দুপুর ১টার দিকে নগরীর চৌমাথা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাতপাথার সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

হামলার বিষয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, ‘২২ নং ওয়ার্ডের ৮৭ নং কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি নৌকার সমর্থকরা ভোট কক্ষে ঢুকে ভোটারদের বলছেন- ‘নৌকায় ভোট দিলে দাও না হলে চলে যাও’। পরে আমি প্রিজাইডিং অফিসারকে এসব বিষয় বলছিলাম। তখন নৌকার কর্মীরা এসে আমাকে ও আমার সঙ্গে যারা ছিলেন তাদের ওপর হামলা চালিয়ে জখম করে। আমি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে অভিযোগ দিয়েছি। যত হামলা হোক ভোটের শেষ পর্যন্ত আমি নির্বাচনে আছি। এর আগে ভোটগ্রহণ শেষে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের গাড়ি ভাঙচুর ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর নৌকার কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এছাড়া ৮টি কেন্দ্রে অনিয়মের অভিযোগও তুলেছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর