November 18, 2026, 7:27 am

বরিশালে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বৈদেশিক মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক

Reporter Name
  • আপডেট Wednesday, August 27, 2025
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ এবং বৈদেশিক মুদ্রাসহ একজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ যৌথভাবে মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাত নাইম (২৯) আটক হয়। আটককৃত ডাকাত বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা। অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত আলামত মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর