July 9, 2026, 6:20 pm

বরিশালে ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের মাঝে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, March 21, 2024
  • 187 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে বরিশালে ক্ষতিগ্রস্ত মহানগরীর ৩০টি ওয়ার্ডে ৩শ বিএনপি কর্মীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে মহানগর বিএনপি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে নগরীর রূপাতলী সিকদার টাওয়ারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার ইফতার সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য আল আমিন, আরিফুর রহমান বাবু, ওবায়ের ইবনে স্বপন, ২৩ নং ওয়ার্ড আহবায়ক সাজ্জাদ হোসেন, সদস্য সচিব মোঃ বাতেন, বিএনপি নেতা শাহিন শাহ্, মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবীর, সাবেক বাকসু সদস্য নাজমুল হোসেন সগিরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার বলেন, বিএনপির চলমান আন্দোলন সংগ্রামে বরিশালে বহু কর্মী সমর্থক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার হিসেবে প্রথম পর্যায়ে ৩শ জনকে এই ইফতার সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদের মাঝে এই উপহার বিতরণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর